
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
শীতার্ত মানুষের পাশে দাড়ানোর অংশ হিসেবে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে নিজ কার্যালয় থেকে স্থানীয় মা ও বোনদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে। মানবিক এই কার্যক্রমে শীতের কষ্ট লাঘবে স্বেচ্ছাসেবীরা সরাসরি অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল, সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোহিদুল ইসলাম মোহিত, সাংগঠনিক সম্পাদক ফরিদ খান, দপ্তর ও প্রচার সম্পাদক আসাদ হোসেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহাদিয়া ইসলাম মীমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোই টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের মূল লক্ষ্য। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।