
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে জেলা জাতীয় পার্টির অফিস ভাংচুর ও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোডের জেলা গণ অধিকার পরিষদের কার্যলয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলার থানাপাড়া এলাকায় অবস্থিত জেলা জাতীয় পার্টির অফিস ভাংচুর করে তারা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের নগর জলফৈই বাইপাসে মহাসড়ক অবরোধ করে। মহাসড়ক অবরোধ করে প্রায় ৩০ মিনিট গাড়ি চলাচল বন্ধ থাকে।
টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাগর বলেন,ভিপি নূর কে অন্যায় ভাবে মব সৃষ্টি রে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করেছে।দেশে এখনো স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির মধ্যে বিরাজ মান। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবী করছি অতিদ্রুত গ্রেফতার আসামীদেরকে গ্রেফতার করতে হবে।যদি গ্রেফতার না করা হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। জেলা জাতীয় পার্টি অফিস কে বা কা হাড়া ভাংচুর করছে আমরা জানিনা।
এসময় জেলা গণ অধিকার পরিষদের সভাপতি সুজন মাহমুদ,ফাহাদ,নবাব, তরী সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাইট-সামিনুর রহমান সাগর,সাধারণ সম্পাদক, জেলা গণ অধিকার পরিষদ।
বাইট-সুজন মাহমুদ, সভাপতি, জেলা গণ অধিকার পরিষদ।