
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানা পরিদর্শন করেন মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয়কে দেলদুয়ার থানা প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
এ সময় তিনি দেলদুয়ার থানার চৌকিদার (গ্রাম পুলিশ) সদস্যদের প্যারেড পরিদর্শন করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অ/প’রাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপস্থিত পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন।
তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয় চাহিদা ও সার্বিক বিষয়াদি মনোযোগ সহকারে শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় থানার মা”লখানা, হা’জতখানা, পরিষ্কার- পরিচ্ছন্নতা, মা/ম’লা সংক্রান্ত কার্যক্রম, তদন্তের অগ্রগতি, সেবার মান ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন’সহ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।