
মোঃ ইয়াসিন আরাফাত বর্ণ ২১ সেপ্টেম্বর রোজ শনিবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সায়েন্স কার্নিভাল ২০২৪ দিনব্যাপী আয়োজন অনুষ্ঠিত হয়ে গেল।অনুষ্ঠানটি শনিবার সকাল নয়টা শুরু হয়ে সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন এডিসি জেনারেল (শিক্ষা) মহোদয় জনাব সর্দার মোস্তফা শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব ফয়সাল আমিন(প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট সমাজসেবক), জনাব ফাহাদ হোসাইন ফাহাদস টিউটোরিয়াল এর কর্ণধার,জনাব মোঃ আখতারুজ্জামান(প্রাক্তন উপ পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোতাহার উল আলম।
উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁও সহ দিনাজপুর, নীলফামারী,পঞ্চগড়,রংপুরের পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণের মাধ্যমে অলির্ম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা, রুবিকস কিউব,একক কুইজ,দলগত কুইজ অংশগ্রহণ করেন। এছাড়াও অনলাইনে ভার্চুয়াল ভাবে দেশের বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী সাইয়েদুল মুরশালীনের লেখা মৎস্য রাজ্যে মেতিস বইয়ের মোড়ক উন্মোচন করেন ফাহাদস টিউটোরিয়াল ঢাকা এর কর্ণধার জনাব ফাহাদ হোসাইন।
বিকেল পাঁচটায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব ইশরাত ফারজানা ও জেলা পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক। জেলা প্রশাসক ও পুলিশ সুপার সায়েন্স রিলেটেড এমন অনুষ্ঠান যেন এভাবে আরো করা যায় সেদিকে সকলকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ দিতে বলেছেন।