
মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা অফিসার ইনচার্জ হিসাবে ১২/০৯/২০২৪ ইং তারিখে যোগদান করেছেন জে ও এম তৌফিক আজম। জে ও এম তোফিক আজম চুয়াডাঙ্গায় জেলায় জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে এসআই হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পুলিশ বাহিনীতে যোগদান করার পরে চাকরি করেছেন মাগুরা রাজবাড়ী টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় সর্বশেষ মানিকগঞ্জ জেলার পিবিআই এর ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অফিসার ইনচার্জ জে ও এম তৌফিক আজম বলেন,আমি পুলিশ বাহিনীতে দীর্ঘদিন সুনামের সহিত চাকরি করেছি আমি পুলিশ বাহিনীর সম্মান অক্ষুন্ন রাখতে সর্বদা চেষ্টা করব এবং জনগণের পুলিশ হিসাবে কাজ করব। আমি দৌলতপুর উপজেলার মাদকসহ সব বিষয়ে অন্যায়ের বিরুদ্ধে থাকার চেষ্টা করব।