
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের ধনবাড়ীতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বসত ঘরে।
মঙ্গলবার ভোর রাত সময় আনুমানিক সাড়ে ৩টা মধ্যে কে বা কাহারা শত্রুতা বশত আমার থাকার ঘরে আগুন লাগিয়ে চলে যায় এমন কথাই বলছিলেন উপজেলার গোপালবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যদুনাথপুর এলাকায় মৃত্যু শমেসের এর স্ত্রী সুরভী (৪০)।
তিনি জানান,আমি সহ আমার জা ফিরোজা, জামেলা, ছালেহা, ছাহেরা গভীর ঘুমে থাকায় আগুনে ঘরের বেড়া পুড়ে আমাদের কাপড়-চোপড় ও বিছানায় আগুন লেগে যাওয়ায় তাপে আমরা সজাগ হয়ে ঘরে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার এবং আজাহারি করতে থাকি। আমাদের ডাক চিৎকারে কিছু প্রতিবেশীগন এগিয়ে এসে ঘরের আগুন নেভানোতে সহযোগিতা করে এবং ফায়ার সার্ভিস স্টেশনে খবর জানায়। পরে প্রতিবেশী সহ ফায়ার সার্ভিস কর্মীগন আগুন নেভাতে সফল হয়। ইতিমধ্যে আগুনে ঘরের বেড়া, কাপড়-চোপড়, বিছানা সহ কিছু আসবাপত্র পুড়ে যায়। এতে আমার প্রায় ১৫,০০০/- টাকার ক্ষতি হয়েছ।
এঘটনায় সুরভী আক্তার বাদী হয়ে ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন। দ্রত দুর্বৃত্তদের খুজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন ভোক্তভোগী ও স্থানীয়রা।