
ইন্দ্রজিৎ,এনইউবিটিকে প্রতিনিধি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা’র ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডিপার্টমেন্টের রোবটিকস সেমিনার ও চকারবোট প্রতিযোগিতা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার ইইই ডিপার্টমেন্টের আয়োজনে ২রা নভেম্বর ( শনিবার) বেলা ২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিববাড়িস্থ অস্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ছয়টি ভাগ হয়ে শিক্ষার্থীদের মধ্যে চকারবোট প্রতিযোগিতা হয় ।
চকারবোট প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রো ভিসি এটিএম জহির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ইইই ডিপার্টমেন্ট প্রধান সোহেল রানা সহ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
চকারবোট প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্যে জিহাদ মোল্লা বলেন, রোবটিকস প্রতিযোগিতার মাধ্যমে আমরাদের নতুন দিক উন্মোচন হয়েছে। আমরা নিজেদের প্রাতিষ্ঠানিক দক্ষতা কাজে লাগিয়ে রোবট তৈরি করে, আজকে এই চকারবোট প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।
আমাদের চকারবোট প্রতিযোগিতায় যে সব রোবট অংশগ্রহণ করছে,অবজেক্ট ডিটেকশন রোবট, হ্যান্ডস আর্ম রোবট, লাইন ফ্লোওয়ার রোবট ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রো ভিসি এটিএম জহির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের এই ধরণের প্রতিযোগিতা মাধ্যমে তাদের মেধা বিকাশিত হয়েছে।
তিনি আরো বলেন, ইইই বিভাগের শিক্ষার্থীরা কর্মজীবনে নিজের সাফল্যের সাক্ষার রাখবে।
নতুন প্রযুক্তি উন্মুচনের মাধ্যমে নিজেদের কারিগরি দক্ষতা বৃদ্ধি পাচ্ছে।