
সাজ্জাদ ইয়াসির
পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এর প্রকৌশল বিভাগের উদ্যোগে ও মেসার্স বিশ্বাস ফায়ার এক্সটিংগুইসার এর সহযোগিতায় অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার সম্মুখে ২৩ জানুয়ারি, মঙ্গলবার সকাল ১১ টায় এই মহড়া অনুষ্ঠিত হয় । এই অগ্নিনির্বাপণ মহড়ায় উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু সহ আরো অনেকে। এছাড়াও উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সহ আনসার সদস্যরা, পরিবহন শাখার কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠিত এই মহড়ায় মেসার্স বিশ্বাস ফায়ার এক্সটিংগুইসার এর পক্ষ থেকে অগ্নিনির্বাপক সিলিন্ডারের প্রয়োজনীয়তা এবং অগ্নিনির্বাপণে এর ব্যবহার বিধি নিয়ে আলোচনা করা হয় এবং সরাসরি দেখানো হয়।
এ ব্যাপারে উপস্থিত এক আনসার সদস্য বলেন যে, শুষ্ক মওসুমে অগ্নিকান্ডের ঘটনা বেশি ঘটার কারণে এ ধরনের মহড়ার আয়োজন আরো বেশি করা উচিত।