
(বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার শেরপুর উপজেলায় দীর্ঘ ১৭ বছর পর জামায়াতের সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এই উপলক্ষে আগামীকাল শনিবার বেলা দুইটায় শহরের শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ওই গণসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন। শনিবারের উক্ত সমাবেশ সফল করার লক্ষ্যে আজ শুক্রবার বিকেলে একটি মোটরসাইকেল শোভাযাত্রা করে দলটির নেতাকর্মীরা। শহরের হামছায়াপুর এলাকা থেকে বের হওয়া ওই শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।