
বরিশাল প্রতিনিধি
বাংলাদেশ কৃষি ব্যাংক, সাওরাইদ বাজার শাখার উদ্যোগে “জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষ্যে
“বৃক্ষরোপণ অভিযান ২০২৫-২০২৬” কর্মসূচি পালন
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” — এই স্লোগানকে সামনে রেখে “জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক আয়োজিত হয়েছে ”বৃক্ষরোপণ অভিযান ২০২৫-২০২৬” কর্মসূচি।
এ উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক, সাওরাইদ বাজার শাখার উদ্যোগে ০৬ আগস্ট ২০২৫ তারিখে স্থানীয় সাওরাইদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বাংলাদেশ কৃষি ব্যাংক, সাওরাইদ বাজার শাখার ব্যবস্থাপক জনাব মুহাম্মদ তানজিমূল ইসলামের নেতৃত্বে এবং সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খন্দকার শামীম আহমদের সার্বিক সহযোগিতায় শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচীতে বিদ্যালয় প্রাঙ্গণে ঔষধিগুণসম্পন্ন নিম গাছের চারা রোপণের পাশাপাশি পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়।
শাখার কর্মকর্তাগণ এ ধরনের সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে গর্বিত ও অনুপ্রাণিত বোধ করেছেন। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের সবুজ বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় হলো।