
ফরিদপুর প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে, ফরিদপুরে দ্বিতীয়বারের মত বিভিন্ন স্কুল-
কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রোগ্রামিং, কুইজ প্রতিযোগিতা, চূড়ান্ত পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ফরিদপুর আঞ্চলিক কার্যালয় আয়োজিত,(২৪ মে) শনিবার (বিসিসি) ফরিদপুর কার্যালয়ে দ্বিতীয়বারের মতো আঞ্চলিক পর্যায়ে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে সিনিয়র গ্রুপে (নবম থেকে দ্বাদশ শ্রেণি) ৪০ জন ও জুনিয়র গ্রুপে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) ৫৭ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
এ প্রতিযোগিতায় জুনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র তাহমিদ সৌখিন আর্দ্র এবং সিনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে ফরিদপুর জেলা স্কুলের দশম শ্রেণির ছাত্র জাওয়াদ আজমাইন রাদ।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রধান কার্যালয় ঢাকা মানবসম্পদ ব্যবস্থাপনা ও সাচিবিক ইউনিট, বিসিসি এর প্রোগ্রামার ও ডেপুটি ম্যানেজার (মানব সম্পদ) অলিউল্লাহ আহম্মেদ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এর প্রোগ্রামার মোঃ রাকিবুল ইসলাম।
এসময় আরোও উপস্থিত ছিলেন,
বিসিসি ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী প্রোগ্রামার শারমিন সুলতানা এবং ফরিদপুর জিলা স্কুল এর সিনিয়র শিক্ষক অপূর্ব কুমার দাসসহ বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষকবৃন্দ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাভকগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সভাপতিত্ব করেন বিসিসি ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক (ইনচার্জ) সিমাব আল আহমেদ।
এ প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে (আইসিটি কুইজ প্রতিযোগিতা) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে পাঁচ হাজার, চার হাজার ও তিন হাজার টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট দেয়া হয় এবং সিনিয়র গ্রুপে (প্রোগ্রামিং প্রতিযোগিতা) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে দশ হাজার, আট হাজার ও ছয় হাজার টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট দেওয়া হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিবৃন্দ স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আঞ্চলিক পর্যায়ে গৃহীত এ উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া অংশগ্রণকারী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এই কার্যক্রম নিয়মিত আয়োজনের জন্য বিসিসি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, অনলাইন মাধ্যমে প্রায় ৩০০ জন শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে। পরবর্তীতে আগামী ২১ জুন বাছাই পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে সিনিয়র গ্রুপে ৪০ জন এবং সিনিয়র গ্রুপে ৫৭ জন নির্বাচিত করা হয়।