
হিলি প্রতিনিধি
বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা এই উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম।
আজ বুধবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে অনুযায়ী সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সাথে হিলি পানামা পোর্ট অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে বলেও জানান তিনি।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল বলেন, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রী পারাপার সহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পাসপোর্টধারী যাত্রীরা চাইলে সরকারি ছুটির দিনেও ভারত-বাংলাদেশের যাতায়াত করতে পারে।