
তামিম ইকবাল রাজু
ববি প্রতিনিধি
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ববিতে আয়োজিত হলো “দ্রোহের গান ও আজাদী সন্ধ্যা” অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ববির মুক্তমঞ্ছে শুরু হয় এ অনুষ্ঠান। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আহ্বানে দ্রোহের গান করছে কলরব।
অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন। দর্শকরা জানান, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের ইসলামিক অনুষ্ঠান হচ্ছে। খুব সুন্দর অনুষ্ঠান চলতেছে,দেখে খুবই ভালো লাগতেছে।এধরনের সুস্থ সংস্কৃতি চর্চা সবসময় বজায় থাকুক।
আয়োজকদের মাঝে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ জাহিদ হাসান বলেন,ববিতে এমন সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক খুশি সবাই অমিও পুরা অনুষ্ঠানে, কলরবের মনোমুগ্ধকর পরিবেশন অনেক ভালো লেগেছে, আয়জকদের ধন্যবাদ জানাই, ভবিষ্যতে আরো এমন সুন্দর আয়োজন আরো হোক এই প্রত্যাশা করি।
একই শিক্ষাবর্ষের আইন বিভাগের আরেক শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান বলেন,বিশ্ববিদ্যালয় মুক্ত চর্চার কেন্দ্র হলেও বিগত বছরগুলোতে ইসলামপন্থীরা বৈষম্যের স্বীকার হয়েছে। বিগত দিনে ইসলাম কেন্দ্রীক কোনো অনুষ্ঠানই কোনো বিশ্ববিদ্যালয়ে করতে দিতো না। ২৪ এর বিপ্লবে যেসকল আমার ভাই-বোনেরা বৈষম্য দূর করতে গিয়ে জীবন দিয়েছে তাদের স্বরণে আমরা মুক্ত ক্যাম্পাসে, সমতার ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ‘দ্রোহের গান ও আজাদী সন্ধ্যা’ নামে যে সুস্থ,সুন্দর ও ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই আয়োজনের মাধ্যমে আমরা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি ও মুক্ত চর্চার পূর্ণতা দিতে চাই।
মোঃ তারিখ হোসেন নামে ২০২১-২২ সেশনের আরেক শিক্ষার্থী জানান,দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে এমন একটি প্রোগ্রাম উপভোগ করতে পারার যে ভালোলাগা, অনুভুতি তা নিঃসন্দেহে অসাধারণ, প্রকাশ করার মতো নাহ!
আওয়ামী ফ্যাসিবাদ সরকার কখনো সুন্দর সংস্কৃতি চর্চার সুযোগ রাখেনি,তারা এক ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলো,আশাকরি এমন দিন কখনো ফিরে না আসুক,যেকোনো মানুষ তার ধর্মীয় রীতিনীতি স্বাধীনভাবে পালন করতে পারার মাঝেই নাগরিক অধিকার নিহিত আছে।