
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা বি আর ডিবি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এজাজ কায়সার সহ অনেকে উপস্থিত ছিলেন।