
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে কুড়াগাছা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার কুড়াগাছা ইউনিয়ন বিএনপির আয়োজনে পিরোজপুর বাজার ঈদগাহ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
কুড়াগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ উবায়দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মধুপুর- ধনবাড়ী আসনের সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
কুড়াগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার ও সহ-সভাপতি আমিনুল ইসলাম রোমান উপজেলা ছাত্রদলের আহবায় পৌর বিএনপির সহ-সভাপতি লিলি সরকার, আমিনুল ইসলাম রোমান উপজেলা ছাত্রদলের আহবায় মধুপুর কলেজ শাখার আহ্বায়ক মিজানুল রহমান খান প্রমুখ।