
ময়মনসিংহ প্রতিনিধি মিজানুর রহমান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ(১১) ১৫৬ ভালুকা আসনে নির্বাচনী প্রচার অভিযান উৎসবমুখর পরিবেশে চালিয়ে যাচ্ছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাজিম উদ্দিন আহমেদ ধনু নৌকা প্রতীক স্বতন্ত্র এম এ ওয়াহেদ ট্রাক প্রতীকের প্রার্থীরা ও তাদের প্রতিনিধি সমর্থক নেতাকর্মীরা।
উপজেলার ১১টি ইউনিয়ন পৌরসভার ০৯টি ওয়াড নিয়ে শিল্পনগরী খ্যাত। ইউনিয়ন পৌরসভার বিভিন্ন এলাকায় উৎসব মুখর পরিবেশে যার যার প্রতীকে ভোট চাচ্ছেন সকাল থেকে রাত অব্দি। নির্বাচনী অফিসে বিভিন্ন ধরনের আপ্যায়ন করে যাচ্ছেন। গান-বাজনায়পুরো ভালুকায় উৎসব বিরাজ করছে। বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা যায় নির্বাচনের পরিবেশটা আরো প্রাণবন্ত হত যদি বি এন পি নির্বাচনে আসতো।