চট্টগ্রাম প্রতিনিধি
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব সোনাহর আলীর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৫/০৬/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে সিআরবি অফিসার্স ক্লাবের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ২টি স্টিলের তৈরি চাকু ও ১টি লোহার রডসহ সিরাজুল ইসলাম মুন্না , কাজী নজরুল ইসলাম ও মোহাম্মদ রাকিবকে আটক করেন।
আটককৃত সিরাজুল ইসলাম মুন্না এর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে।
