
নাজিমউদ্দিন বিজয়
স্টাফ রিপোর্টার
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান পীরগঞ্জ যুব মহিলালীগের সভাপতি সাবিনা ইয়াসমিন। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে মাঠে নেমে পড়েছেন তিনি। এইজন্য নিজ দলের নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের কাছে চাইছেন দোয়া ও আশীর্বাদ। স্থানীয় কিছু জনসাধারণ ভোরের বাংলা নিউজকে বলেন সাবিনা ইয়াসমিন একজন দক্ষ নারী নেত্রী। যার নিজস্ব যোগ্যতায় পীরগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি দায়িত্ব পালন করছেন। যার মাধ্যমে পীরগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষদের সহায়তা করে আসেন নিয়মিত। যার নেতৃত্বে উপজেলা নারী সমাজ আজ জাগ্রত। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখন পর্যন্ত ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবিনা ইয়াসমিন জানান, আমি ও আমার পরিবার পীরগঞ্জ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি।
তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচিত করবে সাধারণ মানুষ এটাই আমার বিশ্বাস।
নির্বাচিত হতে পারলে সাবিনা ইয়াসমিন পীরগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।