
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি
বিশ্বঅলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক
মাইজভাণ্ডারী (ক) পবিত্র খোশরোজ শরিফ উপলক্ষে, ২০ ডিসেম্বর (শুক্রবার) হক কমিটি মিঠাছড়ারকূল শাখার কার্যালয়ে খতমে কোরআন,মিলাদ মাহফিল, কার্যালয় সম্মুখে অসচ্ছল ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী, এলাকার কৃতি সন্তান, পবিত্র কোরআন হাফেজদের সম্মাননা প্রদান ও ত্রিশ বছর যাবত কবর খননে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবিদুল ইসলামের সঞ্চালনায় সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফেজ আহমেদ নুর সিয়াম, নাতে রসুল পরিবেশন করেন হাফেজ আশরাফুজ্জামান রাফি মাইজভান্ডারী কালাম পরিবেশন করেন মাওলানা ওমর ফারুক ও নুর আবিদ মারুপের পরিবেশনে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্ট এর সহকারী অধ্যাপক মীর তরিকুল আলম, বিশেষ অতিথি হক কমিটি “গ” জোনের সমন্বয়ক মোঃ আকতার হোসেন,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সৈয়দ মোঃ নুরুদ্দীন, বিশেষ অতিথি নাজির হাট কলেজের প্রভাষক মোঃ ইয়াছিন, হাটহাজারী প্বার্বতী সরকারি স্কুলের সহকারী শিক্ষক তাজুল ইসলাম, আইনজিবী মোঃ আলমগীর,নাজির হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুদ আলম, হক কমিটি গহিরা ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি সাজ্জাদ হোসাইন,সুমন চৌধুরী।
এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোঃ সৌরভউজ্জামান, সহ সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ অর্থ সম্পাদক মোঃ দিদার,দপতর সম্পাদক মোঃ ইরফান,প্রচার সম্পাদক ওসমান গণি, সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইমন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সুজন,কার্যকরি সদস্য জিসান,ইসমাঈল,রায়হান,মুস্তাফিজুর রহমান হায়াত, সাকিব প্রমুখ।