

মোঃ মোবারক
মানিকগঞ্জ সদর প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপলক্ষে মানিকগঞ্জ সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের সমর্থনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩/০৪/২০২৪ তারিখে মানিকগঞ্জ সদর উপজেলার মেঘশিমুল ইউনিয়নের বউবাজার গ্রামে স্থানীয়দের উদ্যোগে ইসরাফিল হোসেনের সমর্থনে একমত বিনিময় সভার আয়োজন করা হয় সন্ধ্যার পরে।
উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন, তিনি স্থানীয়দের উদ্দেশ্যে তার বক্তব্য বলেন ইতিপূর্বেও আমি উপজেলার চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় আপনাদের জনকল্যাণে অক্লান্তভাবে পরিশ্রম করেছি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন কেউ বলতে পারবেন না কখনো আমার দুয়ার থেকে কেউ খালি হাতে এসেছে অথবা আমার কাছ থেকে কোন ধরনের সহযোগিতা পায়নি, আমি সব সময় আমার উপজেলার কল্যাণে উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছি, এবং আপনারা কেউ বলতে পারবেন না আমি অথবা আমার পরিবারের কোনো সদস্য কখনো কোন অনিয়ম অন্যায়ের সঙ্গে আমরা জড়িত ছিলাম বা কোন অন্যায়কে কখনো সমর্থন করেছি, এলাকার শিক্ষা বিস্তারে আমি ব্যাপক উন্নয়ন করেছি ব্যাপক ভূমিকা রেখেছি, এই উপজেলার বহু শিক্ষার্থীকে আমি শিক্ষা উপকরণ দিয়ে তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সহযোগিতা করেছি, কারন শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদন্ড যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, আজকের এই মতবিনিময় সভায় আমি আবারো আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে যেতে চাই আগামীতে আমি নির্বাচিত হলে আমার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং এই উপজেলাকে একটি আধুনিক রোল মডেলে উন্নীত করবো ইনশাআল্লাহ, অতীতেও যেমন আপনারা বিভিন্ন সহযোগিতা আমার কাছে পেয়েছেন আগামীতেও ইনশাল্লাহ পাবেন আমি যতদিন বেঁচে থাকবো আজীবন আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যাব, এবং আমি আশা করব যে পরিমাণ আপনারা আমাকে ভালবাসেন পূর্বেও যেমন আপনাদের ভালবাসার মতামত দিয়েছেন আমার পক্ষে দিয়েছিলেন, এইবারও আপনারা আমার পক্ষে মতামত দিবেন এবং পুনরাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি সকলের সর্বাঙ্গীর মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি এবং পরিশেষে একটি কথা আপনাদের মাঝে বলে যেতে চাই আমি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সন্তান সকলের ভাই আমি শোষক নয় আপনাদের সেবক হয়ে আজীবন বেঁচে থাকতে চাই আপনাদের মাঝে।
উক্ত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, ইউপি সদস্য রাজামিয়া, এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সহ সমাজের বিভিন্ন শ্রেণী পশার মানুষ
উপস্থিত ছিলেন।