যশোর প্রতিনিধি
(১২ জুন ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২২.৪৫ ঘটিকায় যশোর জেলার চৌগাছা থানাধীন আড়শিংড়ী পুকুরিয়া গ্রামস্থ (ধৃত আসামী মোঃ মন্টু(৩৫), পিতা-মোঃ হোসেন আলী) তাহার বসতবাড়ীর পশ্চিম পার্শ্বে খড়ের পালার ভিতর হইতে হতে আসামী ১। মোঃ মন্টু(৩৫), পিতা-মোঃ হোসেন আলী, সাং-আড়শিংড়ী পুকুরিয়া, থানা-চৌগাছা, জেলা-যশোর কে ২২ (বাইশ) বোতল মদ((WHISKY) সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য ২২,০০০/- টাকা।
এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
