
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার রাজাপুরে শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ, রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক মোঃ নাসিম উদ্দিন আকন, রাজাপুর উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাস্টার কবির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি হযরত মাওলানা হেদায়েত উল্লাহ ফয়েজি, টিএইচ ও ডাঃ আবুল খাযের মাহমুদ রাসেল, রাজাপুর থানার ওসি মোঃ ইসমাইল হোসেন, প্রেসক্লাব সভাপতি মোঃ এনামুল হোসেন খান, মোঃ রাজু আহম্মেদ, রাজাপুর উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা, ছাত্র-জনতার আন্দোলনে আহত শিক্ষার্থীখালেদ সাইফুল্লাহ, মোঃ রাকিব, মেহেদী হাসান শুভ, মোঃ ইব্রাহিম হোসেন ইমনসহ এ সময় স্থানীয় সরকারি কর্মকর্তা ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নিহত ২ পরিবার ও আহত ৬ শিক্ষার্থীকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। শেষে শহীদের আত্মার মাগফিরাত ও দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ হযরত মাওলানা মোঃ আলী হোসেন।