
একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে বইছে উপজেলা নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে মাঠে নেমে পড়েছেন। নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা আগাম মাঠে নেমেছে। ইতি মধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। শুরু হয়েছে প্রার্থীদের নিয়ে নানান জল্পনা-কল্পনা। কার জেতার সম্ভাবনা আছে এ নিয়ে ভোটারদের মাঝেও চলছে চুল সেরা বিশ্লেষণ।
রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য নৌকার মাঝি হতে চান যারা- তারা হলেনঃ
(১)রাণীশংকৈল উপজেলা আ.লীগের সভাপতি সইদুল হক
(২)প্রফেসর ড.হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, নর্দার্ন ক্যাপ রাজ্য শাখা, সাউথ আফ্রিকা
(৩)বর্তমান রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না
(৪)আহাম্মদ হোসেন বিপ্লব যুগ্ন-সাধারণ সম্পাদক রাণীশংকৈল উপজেলা আ.লীগ
(৫)বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা
(৬)রাণীশংকৈল উপজেলা আওয়ামীলীগের সাধারন
সম্পাদক তাজউদ্দীন আহমেদ,
(৭)সাবেক জেলা পরিষদ সদস্য ও সাবেক রাতোর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের
এদিকে কথা বলে জানা গেছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুই বারের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার উপজেলা চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা করেছেন। অপর দিকে প্রার্থীরা আপন আপন অবস্থানে গণসংযোগ জোরেসরে চালাচ্ছেন।
এদিকে তথ্যসূত্রে জানা গেছে এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না ফলে সম্ভাব্য প্রার্থীরা একই দলের একাধিক প্রার্থী ইতিমধ্যেই মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।
এদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ হোসেন বিপ্লব গোটা উপজেলায় ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে তিনি জানিয়েছেন গত এক বছর যাবত উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রার্থী হওয়ার আশায় মাঠ আগেভাগেই সাজিয়েছেন। এখন প্রতীক পেলে জনগণের দোয়ায় নির্বাচনে প্রতিদন্তিতা করে জয় লাভ করবেন বলে আশা করছেন এই উদীয়মান নেতা।