
রাবি প্রতিনিধি:
আজ ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ( রাবি) রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস এসোসিয়েশন ( আরইউমুনা) কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জাতিসংঘ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে একটি আনন্দ র্যালি শুরু হয় যা প্যারিস রোড হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
জাতিসংঘ দিবস উপলক্ষে আলোচনা সভায় আরইউমুনার ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান বাঁধন বলেন, ২০১৩ সালে সংগঠন টি প্রতিষ্ঠাতা থেকে শুরু করে প্রতি বছর ২৪ অক্টোবর এই বিশ্ব জাতিসংঘ দিবস উদযাপন করে আসছেন এবং সংগঠনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতিসংঘ ছায়া সংসদের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থা সম্পর্কে অবহিত করণ, নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। যা শিক্ষামূলক কার্যক্রম হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশের উল্লেখযোগ্য সংখ্যক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গৃহিত হয়েছে।
আলোচনায় সভায় সংগঠনটির সাবেক সভাপতি মুজাহিদ তালুকদার তার বলেন, “২০১৫ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতিবছর আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনের আয়োজন করে আসছি। আমাদের সংগঠনের সদস্যরা বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে বিভিন্ন সম্মানজনক এওয়ার্ড অর্জন করে, যা এ বিশ্ববিদ্যালয়ে প্রসার ও নেটওয়াকিং এ অবদান রাখতে সাহায্য করে।”
১৯৪৫ সালের এই দিনে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতিসংঘ। জাতিসংঘ দিবসের পাশাপাশি একই দিনে বিশ্ব উন্নয়ন তথ্য দিবস পালন করা হয়। জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সাল থেকে প্রতি বছরের ২৪ অক্টোবর এ দিনটি বৈশ্বিকভাবে পালিত হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশগুলোর প্রায় চার বছরের চেষ্টা ও ধারাবাহিক আলোচনার পর ১৯৪৫ সালের এই দিনে প্রাথমিকভাবে ৪৬টি সদস্য দেশ জাতিসংঘ সনদকে অনুসমর্থন দেয়। ১৯৪৭ সালের জাতিসংঘ সাধারণ পরিষদে ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়। সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়। সেই থেকে জাতিসংঘ দিবস ২৪ অক্টোবর বিশ্বের সব স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে উদযাপিত হয়। দিবসটিতে জাতিসংঘের বৈশ্বিক অর্জন ও উদ্দেশ্যকে জনসমক্ষে তুলে ধরা হয়। ১৯৭১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ সদস্য দেশগুলোতে দিবসটিকে ছুটির দিন হিসেবে পালনের জন্য সুপারিশ করে।
উল্লেখ, “রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস এ্যাসোসিয়েশন” রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অলাভজনক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক সংগঠন। আরইউমুনা ২০১৩ সালের ১লা অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি মুজাহিদ তালুকদার, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান বাঁধন, সাংগঠনিক সম্পাদক অন্বেষণ চাকমা, এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দরা।