
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নে দুস্থ অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে গত ২৭ মার্চ বৃহস্পতিবার ধুবিল ইউনিয়নে ২৫৪০ জন দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। অভিযোগ উঠেছে এরমধ্যে প্রায় ৫০-৬০ জন কার্ডধারী ব্যক্তি চাল পায়নি। ধুবিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুল হাই চাল বিতরণের মধ্যেই কার্ড ব্যতিত নিজের পছন্দ লোক দ্বারা কালো বাজারে ভিজিএফের চাল বিক্রি করে দেন। বিতরণের শেষের দিকে যখন অনেক কার্ডধারী পরিষদে আসেন তখন কোন উপায় না দেখে ইউপি সদস্য আব্দুল হাই পরিষদ থেকে পালিয়ে যান। এব্যাপার ইউপি সচিব স্বপনের সাথে কথা হলে তিনি জানান সকালে ইউপি প্রশাসক স্যার আপেল মাহমুদকে সাথে নিয়ে প্রত্যেক ইউপি সদস্যদের চাল বুঝিয়ে দেই। কিন্তু বিকেলে দেখি ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুল হাই এর চাল বিতরণ শেষ হয়েছে কিন্তু কার্ডধারী দুস্থ লোক এসে ভীড় জমাচ্ছে। এব্যাপারে ট্যাগ অফিসারের সাথে কথা হলে তিনি বলেন ইউএনও স্যারের সাথে কথা বলে পরবর্তীতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউপি প্রশাসক আপেল মাহমুদের সঙ্গে কথা বলার জন্য তাঁর ব্যবহ্নত মোবাইল ফোনে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া যায়নি। সরেজমিনে গিয়ে কথা হয় ঐ এলাকার কার্ডধারী দুস্থ অসহায় মানুষদের সাথে, তারা জানান ইউপি সদস্য আব্দুল হাই নিজের লোকজন দিয়ে কার্ড ব্যতিত চাল উত্তলন করে কালো বাজারে বিক্রি করে দিছেন। এব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল হাই এর মোবাইল ফোনে কল দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।