
২৫ মে ২০২৫ ইং তারিখে ধুবিল ইউনিয়ন পরিষদের হল রুমে ২০২৫- ২০২৬ ইং অর্থ বছরের বাজেট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাজেটের আনুমানিক উন্নয়ন আয় ৫,০২,৯১,৫৯৬ টাকা এবং আনুমানিক উন্নয়ন ব্যয় ৪,৬৫,৯৮,১২০ টাকার বাজেট পেশ করা হয়। উক্ত অনুষ্ঠানে বাজেট বক্তব্য পেশ করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা বা সচিব, স্বপন কুমার সরকার। উক্ত বাজেটে অত্র ইউনিয়নের উন্নয়ন মুলক কাজের বিবরন তুলে ধরা হয়। উক্ত বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইন্ঞ্জিনিয়ার জনাব মোঃ মোহায়মেনু, প্রশাসক, ধুবিল ইউনিয়ন পরিষদ ও উপজেলা আইসিসি অফিসার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। আরও উপস্থিত ছিলেন, হিসাব সহকারী সাবানা খাতুন, উদ্যোক্তা মোঃ আলিফ হোসেন, ইউপি সদস্য মোঃ আব্দুল মোন্নাফ,আতাউর রহমান, আব্দুল মালেক,মোঃ সানোয়ার হোসেন, মোঃ আব্দুল হাই, মোঃ সৈয়দ আলী,মোঃ সাইফুল ইসলাম, মোঃ জালাল উদ্দিন,মোঃ আবুল হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বর মনোয়ারা খাতুন, মাহিমা খাতুন ও মইফুল খাতুন সহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ এলাকার বিভিন্ন স্তরের জনগণ। এসময় উপস্থিত জনগণ এলাকার বিভিন্ন রাস্তা-ঘাট ও সকল স্তরের উন্নয়ন মুলক বিষয় নিয়ে আলোচনা করেন। সব শেষে উপস্থিতিদের আপ্যায়নের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।