
রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে
আদালতের নিষেধাজ্ঞা অমাণ্য করে নিরীহ জমি মালিক সেরাজল
হকদের জমিতে জোরপূর্বক পাকা দালান নির্মাণের অভিযোগ
পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে উপজেলার দাউদপুর
ইউনিয়নের দেবই উত্তরপাড়া এলাকায়।
ভুক্তভোগী পরিবারের সদস্য সেরাজুল হক,আনোয়ার হোসেন
জানান, রূপগঞ্জ থানাধীন দেবগ্রাম মৌজায় আর.এস ৩৮ নং
দাগে পৈতৃক ওয়ারিশ সূত্রে ৪ শতক জমির মালিক হয়ে ভোগ দখলে
আছি। এ নিয়ে বিরোধ দেখা দিলে মোকামঃ বিজ্ঞ অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট আদালত, নারায়ণগঞ্জে পিটিশন মোকদ্দমা (নং-
০৪/২০২৪) এবং মোকামঃ বিজ্ঞ যুগ্ম জেলার জজ ২য় আদালত,
নারায়ণগঞ্জে দেওয়ানী মোকদ্দমা নং-১৭৮/২০২৪ চলমান আছে।
উল্লেখিত মামলাদুটি চলমান এবং বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞার
আদেশ অমাণ্য করে একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোতাহার
হোসেন আজাদ (৫০), হোসেন আলীর ছেলে সেলিম (৪৫) সহ
অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদী জোটবদ্ধভাবে হাতে দেশীয় তৈরি
অস্ত্রশস্ত্রে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ইটের বাউন্ডারী ও পাকা
দালান করা শুরু করে। এ ঘটনার রূপগঞ্জ থানায় অভিযোগ দেয়া
হয়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে অভিযুক্ত মোতাহার হোসেন আজাদ বলেন, আমরা
নিষেধাজ্ঞার কোন কাগজ পাইনি তাই আমাদের পৈত্রিক জমিতে
রেকর্ড, দলিলমূলে মালিক হয়ে কাজ করছি।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী
বলেন, এ ধরনের ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ
পাঠিয়েছি। ঘটনার তদন্ত চলমান।