
লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়ন নাথ পাড়া ১ নং ওয়ার্ড সংলগ্ন ডলু নদীর পাড় ও চড় সহ মঈনুদ্দিন ও কাজল নাথের খাস দখলীয় জমি সিট নং০২ বি এস খতিয়ান নং ০১ বি এস দাগ নং২৮৫৪ শ্রেনী ডলু নদী অবৈধ ভাবে পাড় সহ বালু ও মাটি দিন দুপুরে ও রাতের আঁধারে কেটে বিশাল বিশাল গর্তের সৃষ্টি করেছে।
তথ্য সূত্রে জানা যায় মাটি ও বালু খেকো মোহাম্মদ আইয়ুব পিতা আবদুল মাবুদ সাং দক্ষিণ হরিনা আধুনগর সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চাষী জমির মাটি টপসয়েল ও ডলু নদীর পাড় খাস দখলীয় চড় কেটে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে।

বিগত কিছু দিন আগে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রট নাজমুল লায়েল রাত ১২ টায় অভিযান চালিয়ে মাটি ও বালু খেকো মোহাম্মদ আইয়ুবের স্কেলেটর ও ডাম্পার জব্দ করে উপজেলায় নিয়ে এসেছিল পরে জরিমানা করে ছেড়ে দেয়।
স্থানীয় জনগণ অনেকবার ভূমি অফিস,,ইউ এন ও অফিসে মৌখিক ভাবে অভিযোগ করলে ও কোন সুরাহা না পেয়ে অসহায়ত্বের সহিত নিরবতা পালন করে আসছে ।
স্থানীয় সাধারণ জনগণ থেকে বিস্তারিত জানতে চাইলে ওরা মাটি ও বালু খেকোদের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে নারাজ।
দুই একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন মোহাম্মদ আইয়ুব দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছে।। আমরা কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়। আরো বলেন আমরা প্রশাসনকে টাকা দিয়ে চুক্তি করে বালু ও মাটি কেটে বিক্রি করি।।
স্থানীয় জন সাধারণের দাবী সন্ত্রাসী, মাটি ও বালু খেকো মোহাম্মদ আইয়ুব এর কর্মকান্ডে সাধারণ জনগণ অতিষ্ট, রাতের আঁধারে মাটি ও বালু কাটার সময় রাস্তার ধাঁরে বসে সাঙ্গ পাঙ্গদের নিয়ে মদ খেয়ে সাধারণ জনগণকে গালিগালাজ করে এলাকায় ত্রাস সৃষ্টি করে।।
স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান কে বার বার অবহিত করলে বলে আমরা মাটি খেকো আইয়ুব কে বার বার নিষেধ করা স্বত্বেও সে আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে রাতের আঁধারে মাটি ও বালু কেটে ডলুনদীর পাড় ধ্বংস করে ফেলেছে।। ভবিষ্যতে বন্যার পানিতে কৃষি জমি তলিয়ে যাওয়ার হুমকির মুখে নাথ পাড়া বাসী আতংকিত ভাবে দিনাতিপাত করছে।

সম্প্রতি এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতভাবে একটি অভিযোগ দিয়েছে এবং স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।