
মোঃআল ইমরান রুবেল
স্টাফ রিপোর্টার।
মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ( বীর উত্তম) শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে দলের অস্থায়ী কার্যালয়ে নান্নু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন নান্নু এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক হারুন অর রশিদ মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু সিকদার সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সী সহ-সভাপতি আইউব খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মনির, গোলাম সরোয়ার মঞ্জু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ নাসির উদ্দিন হাওলাদার যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সুজন হাওলাদার মোঃ বাবুল মুন্সি, অ্যাডভোকেট সহিদুজ্জামান সাহিন মুন্সি, সৌরভ মুন্সি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল্লাহ সোহাগ, মোঃ রাজিব হোসেন, মোঃ ইব্রাহীম হোসেন,মোঃ নাঈম ইসলাম প্রমূখ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।