
ক্যাম্পাস প্রতিবেদক: মোঃ নূর ইসলাম নাঈম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
প্রতিবছরের ন্যায় এ বছরেও রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘শহীদ দিবস’ উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়৷
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে, মিনারে পুষ্প অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে একে একে শেকৃবি প্রশাসন, শেকৃবি ছাত্রলীগ, হল প্রতিনিধি এবং সংগঠনসমূহ।
শ্রদ্ধাঞ্জলি শেষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া সবার উদ্দেশ্যে বলেন, ” ভাষা আন্দোলনের রূপ ধরেই আজ আমাদের বাংলাদেশ এক অনন্য উচ্চতায় এগিয়ে যাচ্ছে। ভাষা আন্দোলনের স্পৃহা কাজে লাগিয়ে, দেশের উন্নয়নে আমরা একটি প্রাচীন প্রতিষ্ঠান হিসেবে, শিক্ষা ও গবেষণায় আমাদের স্বাক্ষর রাখব এই আশা রাখি। “
অতঃপর দোয়া পরিচালনার মাধ্যমে শহীদদের মাগফেরাত কামনা করেন শেকৃবি কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা আবুল কালাম আজাদ।