
জান্নাতুল বাকী
শেরপুর জেলা প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ শেরপুর সদর ১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেরপুর জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিকের মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় শেরপুর জেলা শহরের চকবাজার নৌকা মার্কার নির্বাচনী প্রধান কার্যালয়ে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক।
এসময় তিনি বলেন, আমরা বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। আপনারা দোয়া করবেন তিনি যেন নির্বাচিত হয়ে তার গুরু দায়িত্ব পালন করতে পারেন এবং আমি নৌকা প্রতীকে বিজয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেরপুর-১ আসনটি উপহার দিতে পারি। সেই সাথে শেরপুরের উন্নয়ন যাতে অব্যাহত থাকে এবং সাধারণ ভোটাররা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন ইনশাল্লাহ।
এসময় শেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাবেক সহ-সভাপতি আলহাজ