ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা সদর হতে ১.৩ কিমি পূর্বে কুলিক নদীর তীরে প্রায় ১০ একর জমির উপর রাজবাড়িটি অবস্থিত। লাল রংয়ের দালানটি স্থাপত্যশৈলীতে আধুনিকতার পাশাপাশি ভিক্টোরিয়ান অলঙ্করণের ছাপ সুস্পষ্ট।উল্লেখ আছে যে রাজা টংকনাথের রাজবাড়ি টি উনবিংশ শতাব্দীর শেষ ভাগে নির্মিত হয়। রাজা টংকনাথের পিতা বুদ্ধিনাথের আমলেই রাজবাড়ি নির্মাণ কাজ শুরু হয়।বুদ্ধিনাথের মৃত্যুর পরে রাজা টংকনাথ রাজবাড়ির অসমাপ্ত কাজ শেষ করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে, এটি অযত্নে অবহেলায় পড়ে রয়েছে,জীর্ণ-শীর্ণ অবস্থায় গাছ-গাছালি জন্ম নিয়ে যেনো পরিনত হছে কোনো ভৌতিক ভবনে।
এলাকাবাসীর সাথে কথা বলা জানা যায় যে, এই রাজবাড়ীটির সাথে তাদের অনেক অম্ল-মধুর স্মৃতি জড়িয়ে আছে শৈশবের। তবে সংরক্ষণের অভাবে এটি আজ বিলুপ্তির পথে।এলাকাবাসী মনে করে এটি সংরক্ষন করা গেলে এখানে পর্যটকদের ও আকৃষ্ট করা যাবে সেইসাথে ঐতিহাসিক এই নির্দশন সম্পর্কে আগামী প্রজন্ম বিস্তারিত ধারনা লাভ করতে পারবে।
এছাড়াও খোজ নিয়ে জানা যায় যে সম্প্রতি পাশ্ববর্তী উপজেলা হরিপুরের রাজবাড়ী টি স্থানীয় প্রশাসনের উদ্যোগে সংস্কার ও সংরক্ষণের জন্য কাজ করা হয়েছে,যার ফলে রাজবাড়ীটি তার নিজস্ব প্রান ফিরেছে।
তদ্রুপ রানীশংকেল উপজেলার এই রাজবাড়ী টির দিকে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছে উপজেলার সাধারণ মানুষ।
