
ভোলা সংবাদদাতা
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিত পর্যবেক্ষণ করতে ভোলায় সংক্ষিপ্ত সফরে এসেছেন নৌ-বাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল নাজমুল হাসান। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোলার সার্কিট হাউজে জেলার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা করেন। এছাড়াও জেলার নিরাপত্তায় নিয়োজিত নৌ-বাহিনীর সদস্যদের সাথে পৃথক আরো একটি মতবিনিময় সভায় অংশ নেন।
তিনি বলেন, আমাদের ছাত্র জনতা তাদের একটা সফল আন্দোলনের মাধ্যমে দেশের যে পরিবর্তন নিয়ে এসেছেন এ পরিবর্তনের সুফল যাতে এদেশ, এদেশের জনগন পায় এজন্য আমাদের সকল কে কাঁধে কাধঁ মিলিয়ে কাজ করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোলার আইনশৃঙ্খলা অনন্য জেলা থেকে অনেক ভালো। এই আইনশৃঙ্খলা ভালো রাখার জন্য যৌথ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ভালো রাখার জন্য ইতিমধ্যে বৈধ অস্ত্র জমা নেয়া হয়েছে। এখন অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনী উদ্ধার অভিযান চালমান রয়েছে। বাংলাদেশ নৌ-বাহিনী সকল প্রকার অপতৎপরতা প্রতিহিত করে দেশ স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিত বজায় রাখতে সদা তৎপর রয়েছে।
তিনি আরো বলেন, ভোলা জেলার সকল সন্ত্রাসী কর্মকান্ড ও জলদস্যুতা কঠোর হস্তে দমন করা হবে। কে কোন দলের সেটা দেখার সময় নেই। যে অপরাধ করবে সে ব্যক্তিই অপরাধী। চিহ্নিত কাউকেই ছাড় দেয়া হবে না।
তিনি আরো বলেন, ভোলা মানুষের যে একটি দাবি ভোলার গ্যাস যেন বলার প্রতিটি মানুষ পায় সে বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবো।
এ সময় উপস্থতি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান, নৌ-বাহিনী কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও ভোলায় কর্মরত বিভিন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।