
শাকিল আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঐতিহ্যবাহী দাদপুর সাহেবগঞ্জ হাই স্কুল মাঠে তরুণ, যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ২দিন ব্যাপি তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
(বুধবার -বৃহস্পতি বার)১৪-১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ ঘটিকা হতে রাত্রি ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ-আলহাজ জিল্লুর রহমান আকন্দ। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা) মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ (এমপি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সম্মানিত সভাপতি- মো :গোলাম হোসেন শোভন সরকার। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনীতির নেতৃবৃন্দ,ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা।
উক্ত মাহফিলের প্রথম দিনের প্রধান বক্তা – হযরত মাও:মো: আতাউল গনি ওসমানী সাহেব(কুড়িগ্রাম)
দ্বিতীয় দিনের প্রধান বক্তা -মুফতি নজরুল ইসলাম কাসেমী সাহের(ঢাকা)
উক্ত দুইদিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ রজনী অধিবেশন হয়।