
কালিহাতি প্রতিনিধি,টাংগাইল
আতিকুর রহমান আতিক
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কার্য উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। উক্ত কমিটির সভাপতি হিসেবে আছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজেই। কার্য উপদেষ্টা সদস্য হিসেবে আরও রয়েছেন জাতীয় সংসদের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমির হোসেন আমু,শেখ সেলিম,ওবায়দুল কাদের,রাশেদ খান মেনন,গোলাম মোহাম্মদ (জিএম) কাদের,আনিসুল হক,আনিসুল ইসলাম মাহমুদ,আব্দুল লতিফ সিদ্দিকী (টাংগাইল -৪),শামসুল হক টুকু,দীপু মনি,নূর-ই-আলম চৌধুরী,এ কে এম রেজাউল করিম তানসেন (বগুড়া -৪)। সারা টাংগাইল জেলায় সব গুলো সংসদীয় আসনের সংসদ সদস্যদের মধ্যে একমাত্র টাংগাইল -০৪ কালিহাতি আসনের সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী সদস্য হিসেবে আছেন। টাঙ্গাইল কালিহাতীর বেশ কয়েকজন স্থানীয় জনগণ ভোরের বাংলা নিউজকে বলেন এটা আমাদের কালিহাতি তথা সারা টাংগাইলবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়, লতিফ সিদ্দিকী যোগ্য ও ভালো মানুষ, এই জন্য কালিহাতীর জনগণ পুনরায় তাকে নির্বাচিত করেছে। উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল লতিফ সিদ্দিকী পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।