
খন্দকার সোহাগ,
(নারায়ণগঞ্জ) থেকে-
নারায়ণগঞ্জের(এক) রূপগঞ্জ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয় জমা দিয়েছেন রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়া।
৩০শে নভেম্বর (বৃহস্পতিবার) রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহজাহান ভূইয়া স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। এই সময় তিনি বলেন, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনের সুযোগ দিয়েছেন বিধায়, আমি স্বতন্ত্রপ্রার্থী প্রার্থী হিসেবে মনোনয় জমা দিয়েছি। তবে দল থেকে পরবর্তীতে কোন নির্দেশনা আসলে আমি অবশ্যই পালন করব। আমি অনেক বছর রূপগঞ্জের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি আমার সব টুকু দিয়ে রূপগঞ্জের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি।
যেহেতু নেত্রী সুযোগ দিয়েছেন। তাই আমি এমপি প্রার্থী হিসেবে মনোনয় জমা দিলাম। আমার বিশ্বাস রূপগঞ্জের মানুষ আমাকে বিপুল ভোটে জয় যুক্ত করবে। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে নেত্রীকে রূপগঞ্জ উপহার দিতে চাই। এবং রূপগঞ্জ বাসীর জন্য ভালো কিছু করে যেতে চাই।