
জয়পুরহাট প্রতিনিধিঃ
হঠাৎ স্বামী স্টোক করে মারা যাওয়ায় আমিও তার চিন্তায় অসুস্থ্য হয়ে পরি। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হই এসময় সতিনের ছেলে বাড়িতে আসতে বলে। অসুস্থ্য শরীর নিয়ে হাসপাতালেই একাকী জীবনে বেঁচে থাকার লড়াই করি। আমার অনুপস্থিতিতে টিনের তৈরী কুড়ে ঘরের বাড়ান্দার মাটি ও টিন তারা নিয়ে যায়। জীবনদসায় স্বামী আমাকে একজোড়া নাকের ফুল ও হাতের বালা দিয়েছিল। স্বামীর দেওয়া স্মৃতিটুকুও তালা ঘরের ভেঁঙ্গে তারা নিয়ে যায়। এসব ফেরত পেতে থানা পুলিশে লিখিত অভিযোগ করেছি বলে জানান, জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার পাটাবুকা (জিয়ারমোড়) এলাকার মৃত সুলতান মাহমুদের বিধবা স্ত্রী মোছাঃ শিউলি বেগম (৫০)। পুলিশ তাদেরকে ডেকে সবকিছু ফিরিয়ে দিতে বলেন। এবিষয়ে সুলতানের বড় স্ত্রীর (সতিনের) ছেলে নূর আলম বলেন, বাবার রেখে যাওয়া জিনিসপত্র সবকিছু ওই মহিলাই রাতের আধারে আগের স্বামীর বাড়িতে নিয়ে গেছে। আমরা তার কোনকিছুই চুরি করি নাই বলেও জানান আলম। অভিযোগটি সমাধানে থানা পুলিশ বলেন, বিষয়টি সমাধানে স্থানীয় কমিশনার সহ উভয় পক্ষকে নিয়ে বসা হয়েছিল। তারা সমাধানে না আসায় উভয় পক্ষকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন তিনি।