
হাবিপ্রবি প্রতিনিধি :
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিকস ক্লাবের ২০২৫ সালের নেতৃত্বে সুজন ইসলাম ও আল মেহেদী মাহমুদ ৷
বুধবার (১২ই ফেব্রুয়ারী ) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সভাপতি সেক্রেটারী সহ নতুন কমেটি প্রকাশিত হয়৷
নতুন কমেটির সভাপতি হিসেবে নির্বাচিত হন ইকোনোমিকস এর বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড.ফাহিমা খানম৷ সহসভাপতি ইকোনোমিকস বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী সুজন ইসলাম ৷ সাধারন সম্পাদক আলমেহেদী মাহমুদ একই ব্যাচের শিক্ষার্থী৷ এছাড়াও যুগ্ম সাধারন সম্পাদক আর্থ আহমেদ ইমন, সপ্তর সম্পাদক রেদয়ান হাসান রিদ,কোষাদক্ষ অধ্যাপক ড.গোলাম রব্বানী ,সহসপ্তর সম্পাদক অভিজিৎ বর্মন , অর্গানাইজেশন সম্পাদক মোঃমাসুদ রানা , সহকারী অর্গানাইজেশন সম্পাদক, তমা রয়,প্রচার সম্পাদক মোছাঃলিমা,সহপ্রচার সম্পাদক ধরিত্রি রায়, সংস্কিতি সম্পাদক নাছির আহমেদ , সহসংস্কিতি সম্পাদক সুবর্না রয়,ওয়ার্কশপ ওসেমিনার সম্পাদক মারুফ হাসান, আইটি সম্পাদক মিরাদুল চন্দ্র রায় , ক্রিয়া সম্পাদক নাদিরা সরকার, সহকারী আইটি জয়া দত্ত, সহকারী ক্রিয়া সম্পাদক যতিমা রায়, সহকারী ওয়ার্কশপ ও সেমিনার সম্পাদক সাকিব হাসান সহ কার্যনর্বাহী সম্পাদক নয় সদস্য নিয়ে একটি কমেটি প্রকাশ করে ৷
ইকোনোমিকস ক্লাবের সহসভাপতি সুজন ইসলাম বলেন, আমি এই ক্লাবের নেতৃত্বে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি ৷আমি প্রত্যাশা রাখি আমি এই ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ৷ আমাদের ডিপার্টমেন্টকে একটি আদর্শ ডিপার্টমেন্ট গঠনে সর্বচ্চ কাজ করে যাবো ৷
উল্লেখ্য ,ইকোনোমিকস ক্লাব একটি সম্পুর্ন অরাজনৈতিক ও সেচ্চাসেবি সংগঠন ৷