মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মোঃ আনহার আলী
মৌলিভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় হিড বাংলাদেশ মৌলভীবাজার অঞ্চলের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির আওতায় যে সকল সদস্যের সন্তানরা জিপিএ ৪/৫ পেয়েছেন তাদের নিয়ে আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল নির্বাচনী এলাকার সাংসদ আলহাজ্ব উপাধক্ষ্য জনাব আব্দুস শহিদ এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিফাত উদ্দিন , জনাব জুয়েল আহমেদ পৌর মেয়র কমলগঞ্জ, জনাব মোসাদ্দেক আহমেদ মানিক সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কমলগন্জ উপজেলা, জনাব বুলবুল আহমেদ শিক্ষা অনুরাগী ও সাবেক বিআরডিবি কর্মকর্তা,এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ,স্কুল-কলেজের শিক্ষক ছাত্রছাত্রী বিভিন্ন ঠিক ও ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন, অনুষ্ঠান শেষে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে উপ বৃত্তি ও প্রশংসা পত্র তুলে দেয়া হয়।
