
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :. জুলাই বিপ্লবের আহ্বান সন্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণ। এ শ্লোগান কে সামনে রেখে কুমিল্লা চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের আল আমিন মার্কেটের সামনে আল আমিন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সবাই নিজ ওয়াড়ের প্রতিটি গ্রামে সন্রাস ও মাদক মুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
৫ আগষ্ট( সোমবার) সকালে কালিয়ারতল (আল আমিন মার্কেট) বাজারে সামনে আয়োজিত সন্ত্রাস, মাদকবিরোধী আলোচনা সভায় বিশিষ্ট ব্যাংকার সমাজ সেবক সাহ আলম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আইয়ুব আলী ফরায়জী।। আল আমিন সোস্যাল ডেভেলপমেন্ট এর কাউন্ডার সদস্য ইন্জিনিয়ার গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মানবিক ডাাক্তার খ্যাত সমাজ সেবক ডা: মন্জুর আহমেদ সাকী।। আল আমিন সোস্যাল ফাউন্ডেশনের সদস্য মহি উদ্দিন কাইয়ুম।। ফাউন্ডেশনের সদস্য জাফর আহমেদ সিপন। সদস্য সাইফুল ইসলাম ভূঁইয়া।।