
তাসদিত হায়দার সাজিদ (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলা বিএইচপি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মোঃ সেলিম হোসেন সাবেক ভিপি সদস্য সচিব কৃষক দল বরিশাল জেলা উত্তর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল । এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম শিপন ,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আল আমিন,রাজিহার ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলম ফকির ও উপজেলা যুবদল নেতা সান্টু মোল্লা সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।