
ক্যাম্পাস প্রতিনিধি
তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র শিক্ষা কার্যক্রম বিভাগ আল ইত্তিহাদ ফাউন্ডেশনের ল্যান্ডিং লাইব্রেরির পক্ষ থেকে মেধাবী ছাত্রদের মাঝে বই উপহার প্রদান’২৩ অনুষ্ঠিত হয়েছে।
তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র সম্মানিত ভিপি মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী’র সহকারী বাংলা অধ্যাপক জনাব আবুল কালাম আজাদ (বাংলা স্যার)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব সিবগাতুল্লাহ।
আল ইত্তিহাদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ সোলাইমান হোসাইনের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাকসু’র দপ্তর সম্পাদক ইকবাল কবির এবং অর্থ সম্পাদক আফিফ হাসান ইয়াকুব।
অতিথিদের বক্তব্য শেষে আলিম ১ম বর্ষের প্রায় পঞ্চাশ জন মেধাবী ছাত্রকে বই উপহার প্রদান করা হয় এবং অনান্য সম্বলহীন ছাত্রদের প্রয়োজনীয় বই গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।