
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা জামায়েত ইসলামী নেতৃবৃন্দেরাউপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বড়দল, আশাশুনি সদর ইউনিয়ন ও বুধহাটা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা নায়েবে আমীর, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওঃ নুরুল আফছার মোর্তাজা।
এ সময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা জামায়েত ইসলামীর সহকারী সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট শহিদুল ইসলাম, ইউনিয়ন আমীর আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি রবিউল ইসলাম, জামায়েত নেতা ও ইউপি মেম্বর শীষ মোহাম্মদ জেরী, আবুল কালাম, খালিদ হোসেন, বিল্লাল হোসেন, যুব বিভাগের ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাব সেক্রেটারি এসকে হাসান, দপ্তর সম্পাদক শেখ বাদশা, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত প্রমুখ। বক্তব্যকালে এ্যাড.শহিদুল ইসলাম বলেন আমরা সেই বিগত ৫ আগস্ট থেকে বিরতিহীন ভাবে সাধারণ মানুষের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। হিন্দু-মুসলিম ভাই ভাই উল্লেখ করে তিনি বলেন জামায়াতে ইসলামী সর্বদা আপনাদের পাশে ছিলো, আছে এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ । কারও প্রতি কোন প্রকার সহিংসতা, জুলুম ও অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার উপযুক্ত শাস্তি দিতে প্রশাসনের কাছে আহবান জানাবেন বলে আশা ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওঃ নুরুল আফছার মোর্তাজা বলেন, বিগত ৫আগস্ট থেকে অরক্ষিত বাংলাদেশের মানুষের পাশে জামায়াত ইসলামী নেতৃবৃন্দ অভিভাবক হিসেবে দাঁড়িয়েছিলেন। তিনি সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন কোন সনাতন ধর্মাবলম্বী গোষ্ঠী সংখ্যালঘু নয়। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে বসবাস করার আহবান জানান।