
মোঃআল-আমিন
নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ ইটনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুল হাসান , ভাইস চেয়ারম্যান সওকত হোসেন মির জালাল , নারী ভাইস চেয়ারম্যান মোছাঃরুজি আক্তার আজ মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।
এ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক (এম,পি) উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান (ভারপ্রাপ্ত )।ইটনা অফিসার ইনচার্জ মোঃজাকির রাব্বানী।
অনুষ্ঠানে উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।