
কয়রা খুলনা প্রতিনিধি :ফরহাদ হোসাইন
কয়রা খুলনা রেঞ্জের অধীনস্থ কাশিরাবাদ ফরেস্ট স্টেশনের বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে (২মন ৮০কেজি) হরিণের মাংস উদ্ধার করেছে। এ সময় একটি নৌকাসহ হরিন ধরার সরঞ্জামআদি জব্দ করা হয়। জানা গেছে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলামের নির্দেশনায় বুধবার (১৫জানুয়ারি) সন্ধ্যা ৬ তার দিকে কাশিরাবাদ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ সাদিকুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সত্য পীরের ভারানি এলাকা থেকে এই হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারীরা গহীন জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। খুলনা জেলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুন্দরবনে হরিণ শিকারীদের আটক করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সকল অভিযানে বিভিন্ন সময় হরিণ ধরার ফাঁদ সহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। হরিণ শিকারের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন মামলায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অভিযান চলমান রয়েছে।