
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, মিলাদ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইয়তারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি ছিলেন। কাঠালিয়া সদর ইউনিয়ন পিএনপি’র সভাপতি মোঃ নুরুজ্জামান বাদল এর সভাপতিতে। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম আলিম মুন্সী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম তুষারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া বন্দর জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান।