
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি :
উপজেলার ডাইনকিনি এলাকায় হাসান পারভেজ (২৬)নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, গত ২০ মার্চ বুধবার রাত আটটার দিকে পাশের কক্ষের ভাড়াটিয়ারা গুংগানির শব্দ পেয়ে হাসান পারভেজকে ডাকাডাকি করেন।ভেতর থেকে কোন শব্দ না পেয়ে এবং ঘরের দরজা ভেতর থেকে আটকানো থাকায় স্থানীয়রা হাসান পারভেজকে উদ্ধার করতে পারেনি।স্থানীয়রা পুলিশকে খবর দিলে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে বাহিরের দরজা ভেঙে এবং লোহার দরজা কেটে ঘরে ঢুকে দেখতে পায় হাসান পারভেজ সেলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ঝুলে আছে। হাসান পারভেজ খুলনা জেলার ডুমুরিয়া থানার খুড়ুনিয়া গ্রামের শের আলীর ছেলে। তিনি গত পাঁচ বছর যাবত স্ত্রী রেশমাকে নিয়ে ডাইনকিনি এলাকায় সালাম মিয়ার বাড়িতে ভাড়া থেকে মোবাইল ফোনের ব্যবসা করতেন।
কালিয়াকৈর থানার ওসি(তদন্ত)মোঃসাব্বির রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যু দাযের করা হয়েছে।