
(নাসিম আহমেদ শিমুল),কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে গত ২১ এপ্রিল রোববার দিবাগত গভীর রাতে মালবাহী ট্রাক (বগুড়া-ট১১-১৪১৪) ও সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে করে সিএনজি টি ট্রাকের সম্মুখভাগে আটকে গিয়ে সিএনজি দুমড়ে মুচড়ে যায় এতে দেওয়ান শহিদুর রহমান (৩৫) নামে সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে, কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কালিয়াকৈর-মাওনা শ্রীপুর রাস্তার কুতুবদিয়া নামক স্থানে। নিহত দেওয়ান শহীদুর রহমান টাঙ্গাইলের মির্জাপুর থানার তেলিনা গ্রামের মুক্তার দেওয়ানের ছেলে। সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রাত দুইটার সময় ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি সিএনজি ও ট্রাক জব্দ করে কালিয়াকৈর থানায় নিয়ে আসে। খবর পেয়ে নিহতের বড় ভাই সায়েম দেওয়ান কালিয়াকৈর থানায় এসে নিহত দেওয়ান শহীদুর কে তার ছোট ভাই বলে সনাক্ত করেন।
কালিয়াকৈর থানা অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম জানান, ট্রাক ও ট্রাকের চালকসহ সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।