
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিষ্ঠিত স্বনামধন্য সরকারি মাহতাব উদ্দীন কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসরাইল হোসেন কর্মচারীদের দৈনিক
হাজিরা খাতায় ৩ মাস ২২দিনের স্বাক্ষর করেছেন। রবিবার (২৭ অক্টোবর) সকালে সরকারি মাহতাব উদ্দীন কলেজে গেলে অফিসে পাওয়া যায়নি তাকে। সন্দেহ হলে টেবিলের উপর পড়ে থাকা হাজিরা খাতা খুললে দেখা যায় গত ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত তিনি প্রতিষ্ঠানে আসেনি। আজ সকালে প্রতিষ্ঠানে এসে বিগত ৩ মাস ২২ দিনের সহি একদিনে করেছেন।
এ বিষয়ে জানতে শিক্ষক ইসরাইল হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। জানাগেছে তিনি বিএনপি’র পার্টি অফিসে অগ্নিসংযোগ ও নাশকতা মামলায় সকালে কোর্টে হাজিরা দিতে গেলে তাকে আটক করা হয়।
সরকারি মাহতাব উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাস বলেন ‘হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করে রাখা অন্যায়।এটা উনি ঠিক করে নাই। উনি কিভাবে এটা করল তদন্ত সহকারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন,’বিষয়টি আমি অবগত নয়। আর হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করে রাখার সুযোগ নেই। এটা কর্মচারী শৃঙ্খলা পরিপন্থি
কাজ। যেকোনো কর্মচারী এটা করে থাকলে তা অপরাধ হিসেবেই গণ্য হবে। বিষয়টি আমি খতিয়ে দেখব’।
এ সময়ে কর্মরত গনমাধ্যমকর্মী ও সমন্ময়করা উপস্থিত ছিলেন।