
কাহারোল প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলায় অনুষ্ঠিত হলো এক হৃদয়ছোঁয়া ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান।দৈনিক আমার সংবাদ.দি বাংলাদেশ টুডে কাহারোল উপজেলা প্রতিনিধি এবং দৈনিক খবর একদিন পত্রিকার স্টাফ রিপোটার মোঃ রশিদুল ইসলাম এর একান্ত আয়োজনে ও প্রবীণ সংবাদ কর্মী দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে ১৭ জুন মংগলবার উপজেলা বিআরডিবি সম্মেলন কক্ষে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। যেখানে একত্রিত হয়েছিলেন উপজেলার নবীন ও প্রবীণ সাংবাদিকগণ। ঈদের পরস্পরের শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজনটি একটি অনন্য মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সুকুমার রায়.দৈনিক করতোয়া প্রতিনিধি ইব্রাহীম খলীল সোহাগ. দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম.বিশ্ব বাংলা ২৪ এর প্রতিনিধি মৌসুমী রায়.দৈনিক সাতক্ষিরা প্রতিনিধ বিধান রায়. দেশ প্রতিদিন প্রতিনিধি অরুন কুমার শীল.ভয়েজ ওফ দিনাজপুর এর এ্যাডমিন রনি ইসলাম /তম্ময় রায়. এবং মিডিয়া কর্মী আমির হামজা.মোস্তাফিজুর রহমান মিলন. নয়ন রায়.উত্তম দেবশর্মা. মোজাম্মেল হক.জয়নাল আবেদিন. সহ কাহারোল উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ, যাদের মধ্যে ছিলেন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি। প্রবীণ সাংবাদিকদের অভিজ্ঞতা ও পথচলার গল্পে অনুপ্রাণিত হয়েছেন নতুন প্রজন্মের সংবাদকর্মীরা।
অনুষ্ঠানে আলোচনা হয় গণমাধ্যমের দায়িত্ব, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক সহানুভূতির গুরুত্ব নিয়ে। একই সঙ্গে কাহারোল উপজেলায় সাংবাদিকতার মান আরও উন্নত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত সকলেই।
আড্ডা, মতবিনিময় ও মিষ্টিমুখে পরিপূর্ণ ছিল অনুষ্ঠানটি, যা নবীন-প্রবীণ সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধনকে আরও মজবুত করেছে।
এই ধরণের আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে করার আশাবাদ ব্যক্ত করেন সকলে।